মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সেলুন, ফলের দোকান, চায়ের দোকান, ভাঙ্গারির দোকান, অটো গ্যারেজ, রিকশা গ্যারেজ, অটো চার্জিং স্টেশন ও ওয়েল্ডিংয়ের দোকান।শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টা ২৫ মিনিটে সংবাদ পাওয়ার পর শ্রীনগর ও লৌহজং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের ২ দিন পর কর্ণফুলী নদীতে পাওয়া গেল জেলের লাশ
নিখোঁজের ২ দিন পর কর্ণফুলী নদীতে পাওয়া গেল জেলের লাশ

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এবার নিখোঁজ হয়েছেন নকুল মল্লিক (৫০) নামের এক জেলে। দু’দিন ধরে তাকে Read more

ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’
ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’

২০২৫-২৬ মৌসুমের শুরুটা মোটেও প্রত্যাশা মতো হয়নি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চেনা রূপেই ফিরেছে পেপ Read more

বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত
বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত

বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় গত মাসখানেকের বেশী সময় ধরে শিশুদের ইপিআই টিকার কিছুটা সংকট দেখা দিয়েছে। গত বছর থেকেই বাংলাদেশকে Read more

বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার
বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার

৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে Read more

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন