বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে একটি বিকাশ ও কনফেকশনারির দোকানে দিনের বেলায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় এক ব্যক্তি। তবে পার্শ্ববর্তী দোকানদারদের সহযোগিতায় জনতা ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে।ভুক্তভোগী দোকানদার জুয়েল সরদার জানান, সকাল ১০টার দিকে এক ব্যক্তি তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে ১০,২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে নগদ অর্থ চাইলে ওই ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে তার কোমরে ঠেকিয়ে বলেন, ‘৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।’ এ সময় জুয়েল সরদার চিৎকার করলে পার্শ্ববর্তী দোকানদাররা এগিয়ে এসে ছিনতাইকারীকে আটক করেন।খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। জনতা আটককৃত ছিনতাইকারীকে প্রাথমিকভাবে মারধর করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ওই ছিনতাইকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি
এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি

১০ বছরের বেশি সময় ধরে মাথায় ঝুলছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবে কেনিয়ার সরকার ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহায়তায় মৃত্যুদণ্ড থেকে Read more

পর্তুগালে প্রথমবারের মতো ফিলিস্তিনের দূতাবাস চালু
পর্তুগালে প্রথমবারের মতো ফিলিস্তিনের দূতাবাস চালু

পর্তুগালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) লিসবনের একটি আনুষ্ঠানিক ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দূতাবাসের Read more

১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন
১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্ধারিত সময়ের ১২ মিনিট পরে পৌঁছানোর কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-৩ আসনের নির্বাচন পাগল ৭৪ বছর Read more

অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক
অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, Read more

মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়
মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ Read more

ভালো ঘুম কেন জরুরি?
ভালো ঘুম কেন জরুরি?

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন