সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে গিয়ে প্রাণ বাঁচালো দুটি হরিণ।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে নদী সাঁতরে প্রাপ্তবয়স্ক দুটি চিতল মায়া হরিণ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকার লোকালয়ে আশ্রয় নেওয়ার পর পরই বন বিভাগ খবর পেয়ে উদ্ধার করে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে।সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ আজাদ কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের করমজল এলাকার গহীন অরণ্য থেকে দুটি হরিণ বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে আজ শনিবার সকাল দশটার দিকে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় আশ্রয় নেয়। স্থানীয়রা নদীর সাথে দুটি চিতল মায়া হরিণ লোকালয়ে আশ্রয় নেয়া দেখতে পেয়ে দ্রুত বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে বন রক্ষীদের নিয়ে গিয়ে দ্রুত হরিণ দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাপ্তবয়স্ক এই চিতল মায়া হরিণ দুটিকে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে ৬ লাখ শিশু
গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে ৬ লাখ শিশু

ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় পৃথক তিন দুর্ঘটনা, আহত ২০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় পৃথক তিন দুর্ঘটনা, আহত ২০

ঘন কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন।বৃহস্পতিবার রাত থেকে Read more

চুয়াডাঙ্গায় ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
চুয়াডাঙ্গায় ১৪ ভারতীয় নাগরিককে পুশইন

চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে রাতের আঁধারে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে যেকোন Read more

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১: যাত্রী কল্যাণ সমিতি
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১: যাত্রী কল্যাণ সমিতি

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন, যা ২০২৪ সালের তুলনায় ৬.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন