বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নাম বহুবার এসেছে আলোচনায়। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কেবল অনিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একের পর এক ভয়াবহ জালিয়াতির কেলেঙ্কারিতে নিমজ্জিত পুরো প্রতিষ্ঠান। পরীক্ষায় অংশগ্রহণ না করেও শিক্ষার্থীকে জিপিএ-৫ প্রদান, মেয়ের নামে ছেলের পরীক্ষা দেওয়া, পুনঃনিরীক্ষণের নামে নম্বর বাড়িয়ে দেওয়া, এমনকি বোর্ডের গুদাম থেকে লাখো উত্তরপত্র ও লুজ শিট গায়েব হয়ে যাওয়া–সব মিলিয়ে অভূতপূর্ব এক দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। অথচ বোর্ড সংশ্লিষ্টরা বলছেন ‘এসব নিছক ভুল’।২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করেও জিপিএ-৫ পেয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সুনাম প্রশ্নবিদ্ধ হয়। অভিযোগের পর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে দুজন প্রোগ্রামারকে এনে যাচাই-বাছাই করা হয়। তদন্তে বেরিয়ে আসে আরও ভয়াবহ তথ্য। অতিরিক্ত ১৫ জন শিক্ষার্থী একই কৌশলে জিপিএ-৫ পেয়েছিল। একসঙ্গে ১৭ জন পরীক্ষার্থীর ফল বাতিল হলেও, ঘটনার পেছনের মূল হোতারা আজও ধরা-ছোঁয়ার বাইরে।এবারের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ আরও এক কেলেঙ্কারির জন্ম দেয়। খাতায় লেখা নম্বর আর সার্ভারে প্রকাশিত নম্বরের মধ্যে ১০ থেকে ২০ নম্বর পর্যন্ত পার্থক্য পাওয়া যায়। কুমিল্লা শিক্ষা বোর্ডের বিশেষজ্ঞ দল তদন্ত করে ১৯ জন শিক্ষার্থীর ৩৪টি বিষয়ে গরমিল শনাক্ত করে। বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানান, এটি প্রযুক্তিগত ভুল নয়, উদ্দেশ্যমূলক কারসাজি। তবুও শিক্ষা বোর্ডের ভেতরে থাকা প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।জালিয়াতির আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে চলতি বছরের সেপ্টেম্বরে। খাগড়াছড়ির শহীদ লে. মুশফিক হাইস্কুলের শিক্ষার্থী সাদিয়া জাহান লাভলীর নাম পরিবর্তন করে ‘পিয়াল আশরাফ শান্ত’ নামে প্রবেশপত্র তৈরির অভিযোগ ওঠে। অভিযোগ আছে, এ কাজের জন্য লেনদেন হয়েছে ১০ লাখ টাকা। যদিও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী অভিযোগকে ভিত্তিহীন ও কম্পিউটার শাখার ভুল হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হলো, শিক্ষা বোর্ডের গুদাম থেকে বিপুল পরিমাণ খাতা গায়েব হয়ে যাওয়া। গুদামে থাকার কথা ছিল ১৬ লাখ ৪৫ হাজার ১৮৯টি খাতা, কিন্তু গণনায় পাওয়া যায় মাত্র ১০ লাখ ৪৭ হাজার। একইভাবে ১২ লাখ ৪৮ হাজার লুজ শিটের স্থলে মজুদ পাওয়া গেছে মাত্র সাড়ে ৮ লাখ। অর্থাৎ প্রায় ৬ লাখ উত্তরপত্র ও সাড়ে ৪ লাখ লুজ শিট উধাও!সংশ্লিষ্টরা বলছেন, এই বিপুল খাতা হারিয়ে যাওয়া নিছক ভুল নয়; বরং পরিকল্পিতভাবে সেগুলো বাইরে পাচার হয়ে ফল জালিয়াতির হাতিয়ার হতে পারে।এর আগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তৎকালীন সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্রনাথ নিজ সন্তানের ফলাফল জালিয়াতির মাধ্যমে বদলে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে বরখাস্ত করা হয় এবং বর্তমানে মামলা বিচারাধীন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘আমার দায়িত্ব নেওয়ার পর গুদামের হিসাব মেলাতে কমিটি গঠন করি। তারা প্রাথমিকভাবে সাড়ে ১০ লাখ খাতা কম থাকার তথ্য দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সঠিক চিত্র জানা যাবে। প্রতিটি ঘটনায় পৃথক তদন্ত চলছে। বোর্ডের কেউ দায়ী হলে বোর্ডের আইনেই ব্যবস্থা নেওয়া হবে, বাইরের হলে দেশের প্রচলিত আইনেই ব্যবস্থা হবে।’শিক্ষা বোর্ডের বিরুদ্ধে একের পর এক তদন্ত কমিটি হলেও এর ফলাফল থেকে জনসাধারণ তেমন কোনো আস্থার বার্তা পাচ্ছে না। অভিযোগ আছে, অনিয়ম প্রকাশ্যে এলে সেটিকে সংশোধন করেই ধামাচাপা দেওয়া হয়। ফলাফলে সংশোধন এলে শিক্ষার্থীরা উপকৃত হলেও দুর্নীতির সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিরা থেকে যায় অদৃশ্য শক্তির ছায়ায়।চট্টগ্রাম কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষা বোর্ডের গুদাম থেকে খাতা গায়েব হয়ে যাওয়া কিংবা পরীক্ষায় অংশ না নিয়ে জিপিএ-৫ পাওয়া কেবল প্রশাসনিক অনিয়ম নয়; বরং গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ খেলা। শিক্ষার্থীরা যেখানে নিজেদের মেধা দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে, সেখানে অদৃশ্য চক্রের কারসাজি সমান তালে ধ্বংস করছে স্বচ্ছতা ও ন্যায়বিচারের ভিত্তি।’চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক সিনিয়র কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ শিক্ষা বোর্ডের ফলাফলের ওপর আস্থা হারাবে, আর শিক্ষা সার্টিফিকেট হারাবে তার প্রকৃত মূল্য।’তিনি আরও বলেন, ‘আমরা সবাই আমাদের সন্তানদের দিনরাত পড়াশোনায় পরিশ্রম করাই। অথচ আমাদের ভিতরের কিছু অসাধু কর্মকর্তা টাকা নিয়ে কারো ফল পরিবর্তন করে দিচ্ছে। এতে মেধাবী শিক্ষার্থীরা নিরুৎসাহিত হচ্ছে। ভবিষ্যতে এর মারাত্মক সামাজিক প্রভাব পড়বে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)

আজ শনিবার (১৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ আজ শুরু। রাতে Read more

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির Read more

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

বাগেরহাট পৌর বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার Read more

গণছুটিতে কর্মকর্তা-কর্মচারীরা, বিদ্যুৎ বিপর্যয় নেত্রকোনায়
গণছুটিতে কর্মকর্তা-কর্মচারীরা, বিদ্যুৎ বিপর্যয় নেত্রকোনায়

চার দফা দাবিতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্তের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা গণছুটি নেয়ায় বিদ্যুৎ বিপর্যয় Read more

চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ

চুয়াডাঙ্গা–২ (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান Read more

জনগণের আস্থায় রাজনৈতিক দলের মূল পুঁজি: তারেক রহমান
জনগণের আস্থায় রাজনৈতিক দলের মূল পুঁজি: তারেক রহমান

স্বৈরাচারের পতনের পরও ষড়যন্ত্র থেমে নেই, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন-এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন