বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি—এটা রাজনীতি নয়, এটা জুলুম ও ডাকাতি তন্ত্র। গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু লুটপাট, দুর্নীতি আর অবিচার করেছে। দেশের সম্পদ ধ্বংস করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফয়জুল করীম বলেন, ‘আমরা বহু দলের শাসন দেখেছি-আওয়ামী লীগ, বিএনপি, এমনকি সামরিক শাসকরাও ক্ষমতায় এসেছে। কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করছে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি।’তিনি আরও বলেন, ‘চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন দরকার। চোরের জায়গায় চোর বা ডাকাতের জায়গায় ডাকাত আনলে কোনো পরিবর্তন আসবে না। প্রকৃত পরিবর্তন আনতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।’নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা বলে পিআর পদ্ধতি সংবিধানে নেই। অথচ নিজেরাই সংবিধান অনুযায়ী পদে আসেননি। সরকার পরিবর্তনের তিন মাস পর নির্বাচন হওয়ার কথা, সেই নিয়ম মানা হয়নি। সংবিধান ভঙ্গ করেই নিয়োগ পাওয়া কমিশন এখন সংবিধানের কথা বলছে।’আদালতের বিষয়ে তিনি কড়া সমালোচনা করে বলেন, ‘বিচারকরা সরকারের দিকে তাকিয়ে রায় দেন। সরকারি দলে থাকলে খুন করলেও পার পাওয়া যায়, আর বিরোধী দলে থাকলে নির্দোষ হয়েও জেলখানায় ধুঁকতে হয়। এটা বিচারব্যবস্থা নয়, এটা অন্যায়।’সমাবেশে আরও যারা বক্তব্য রাখেন, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে Read more

বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন
বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। এ বছরের 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়' Read more

একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা
একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা

একদিনেই গাজা, ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সোমবার (৫ মে) গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে Read more

১২৯ জন পেলেন ক্রীড়াকার্ড, মাসে পাবেন ১ লাখ টাকা
১২৯ জন পেলেন ক্রীড়াকার্ড, মাসে পাবেন ১ লাখ টাকা

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী
হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনকারী ‘হেলমেট বাহিনী’ থেকেই বর্তমানে ‘গুপ্ত বাহিনী’র সৃষ্টি হয়েছে এবং তারাই দেশে মব (বিশৃঙ্খল জনতা) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন