সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসময় থাকতে জামায়াতের ঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নিন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও থানায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে সমাবেশে নেতৃবৃন্দ এ আহ্বান জানান। নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে দেশ পরিচালনা করতে হলে জুলাই সনদকে আইনগত ভিত্তি প্রদান ছাড়া বিকল্প নেই। অথচ জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে গড়িমসি করা হচ্ছে। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে পুনরায় ফ্যাসিবাদ কায়েম হবে। অধিকাংশ দল পিআর নির্বাচন চাইলেও সিদ্ধান্ত নিতে টালবাহানা করা হচ্ছে।ফরিদপুর প্রতিনিধিবাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের সালথা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে ৫ দফা দাবি মেনে নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪১ সাল থেকে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে। শত বছর সময় লাগলেও আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব।’গৌরনদী (বরিশাল) প্রতিনিধিপিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশালের গৌরনদী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার বাদ আসর গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ কামরুল ইসলাম খান।স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইলজামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী। জেলা জামায়াত ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ বলেন, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া না হলে জুলাই বিপ্লব অকার্যকর হয়ে পড়বে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আধিপত্যবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি; পেয়েছি রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা। পেয়েছি গুম, খুন, মামলা বাণিজ্য, সন্ত্রাস ও বাড়তি হামলা থেকে মুক্ত থাকার সুযোগ। পেয়েছি স্বাধীনভাবে সভা-সমাবেশ করার অধিকার। তিনি সতর্ক করে বলেন, জুলাইকে যদি আইনগত ভিত্তি না দেওয়া হয় তাহলে বিপ্লবীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং ফ্যাসিবাদী বন্দোবস্ত পুনরায় ফিরে আসার অনুকূল পরিবেশ তৈরি হবে।লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাজুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার মাশাবি রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বটতলী শহরের চৌধুরী প্লাজার সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়। লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান। নড়াইল প্রতিনিধিবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল শহরের নড়াইল প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক নড়াইল জেলা আমির মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। সমাবেশের সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।জয়পুরহাট প্রতিনিধিজুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এছাড়াও একই দাবিতে দিনব্যাপী বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন, সদর অফিস সেক্রেটারি আব্দুল ওহাব প্রমুখ।শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জাতীয় নির্বাচন পদ্ধতিতে পিআর (প্রতিনিধিত্বমূলক) চালুসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জীবননগর মুক্ত মঞ্চ জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিজুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলের বসুরহাট উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট রুপালী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভার জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিনওগাঁর ধামইরহাটে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবীতে জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ধামইরহাট উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে ধামইরহাট বাজার ফুটবল মাঠ থেকে পাঁচ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এক গণমিছিল বের করা হয়। কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ বলেছেন, ‘কেয়ারটেকার সরকার আন্দোলন যখন শুরু হয়েছিল তখন আপনারা (বিএনপি) হাসাহাসি করেছিলেন, পরে ঠিকই বুঝেছিলেন। এখনো ঘুমের ভান করছেন। পিআর (Proportional Representation) কি— তা আপনারা ভালো ভাবেই জানেন, কিন্তু অভিনয় করছেন না বুঝার ভান করছেন।’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইনে ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধিবাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের দাবির মুখে জামায়াতে ইসলামী পাঁচ দফা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে— জুলাই ঘোষণা বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আওয়ামী লীগসহ ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করা। এসব দাবি পূরণ না হলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি Read more

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে Read more

ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

কাতারে মার্কিন বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার নির্দেশনা
কাতারে মার্কিন বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার নির্দেশনা

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনটি কূটনৈতিক সূত্রের বরাতে এমন দাবি করেছে বার্তাসংস্থা রয়টার্স।বুধবার (১৪ Read more

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

ঈদে পদ্মাসেতুতে দর্শনার্থীর ভিড়
ঈদে পদ্মাসেতুতে দর্শনার্থীর ভিড়

ঈদে দেশের মানুষ কেবল স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন না, বরং ঘুরতে আসছেন দেশের নতুন পর্যটন কেন্দ্রবিন্দু পদ্মাসেতুতে। ছুটির দিনে পদ্মা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন