ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে—জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ একমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণে এ কথা বলেন তিনি।আল জাজিরার খবরে বলা হয়, ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে একমত যে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।’ উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত মানবতার পক্ষ থেকে আমরা এটি বন্ধ করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি না। যদি এটি চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বা ইতিহাস কেউই আমাদের ক্ষমা করবে না।’এ সময় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান তিনি। এছাড়া বহুপাক্ষিকতাকে সমর্থন জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, সামনের চ্যালেঞ্জগুলো কোনো একক দেশ একা মোকাবেলা করতে পারে না। যখন বিশ্বের এক কোণে সংকট দেখা দেয়, তখন সমগ্র বিশ্ব নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে।’ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বাংলাদেশের সামনের নির্বাচনসহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের সকল জাতিগত অংশীদারদের সম্পৃক্ত করে একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেইমারকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করলেন আনচেলত্তি
নেইমারকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করলেন আনচেলত্তি

প্রায় ২২ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে ছিলেন নেইমার জুনিয়র। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে Read more

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: ডা. জাহিদ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: ডা. জাহিদ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও Read more

বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ
বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ

সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুষ্ঠনের প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) হারিয়ে Read more

সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোড়কজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও পরিমাণ উল্লেখ না করায় অনিক কুলফি আইসক্রিম Read more

শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা
শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আগামীকাল শুক্রবার থেকেই ক্রিকেটে ফিরতে চায় তারা। তবে এজন্য Read more

কালকিনি পৌরসভার ৫২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা
কালকিনি পৌরসভার ৫২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২৯তম অধিবেশনে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৫ লাখ ৭০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন