নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের অধিকাংশ সময় বাজারকেন্দ্রিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ৬ রাস্তার মোড় থেকে পুরাতন বাজার এলাকায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা সমাধানে গত কয়েক বছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পাঁচটি নতুন ড্রেন নির্মাণ করা হলেও তা কার্যকর হয়নি। বরং পানি জমে থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও শতাধিক পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, তেলপাম্প থেকে পদ্মা নদী পর্যন্ত প্রধান ড্রেন সংস্কার করা হলে সমস্যার স্থায়ী সমাধান হতো। কিন্তু প্রকল্প হাতে না নিয়ে বরং নতুন ড্রেন নির্মাণের ফলে উল্টে পানি তেলপাম্প এলাকায় আটকে যাচ্ছে। গত বছর এ ড্রেন সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। চলতি বছরও নতুন বরাদ্দ এসেছে, কিন্তু প্রকল্প গ্রহণ করা হয়নি। অভিযোগ রয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যাংকেই জমা রাখা হয়েছে। উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, ‘এই বিষয়ে আগের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে। আমি নতুন, তাই বিস্তারিত জানি না। একা আমার পক্ষে এ কাজ সম্ভব নয়।’ স্থানীয়দের দাবি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে কোটি টাকা ব্যয় হলেও কার্যকর সমাধান মিলছে না। ফলে বছরের পর বছর পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে তাদের।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার Read more

নারায়ণগঞ্জে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকায় প্রবাসীর কাছে চাঁদা দাবি ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

ফুটবল খেলা কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের Read more

প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

যমুনা নদীতে প্রবল স্রোত ও বড় বড় ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ Read more

পাংশা থেকে নিখোঁজ তামিমের ছবি হাতে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা
পাংশা থেকে নিখোঁজ তামিমের ছবি হাতে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের শিশু শিক্ষার্থী আব্দুলাহ ওরফে তামিমকে ২২ দিন ধরে Read more

ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি
ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিন শাস্তি পাবে: নরেন্দ্র মোদি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন