জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে অন্তর্ভুক্ত রয়েছে ৬৫টি হত্যা।এসব মামলায় শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা।পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে বর্বর বলপ্রয়োগের অভিযোগে সারাদেশে এক হাজার ৭৩০টি মামলা হয়। এর মধ্যে ৭৩১টি হত্যা মামলা রয়েছে।এসব ঘটনায় প্রধান আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের।সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ‘তদন্তাধীন মামলাগুলোর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ৬১টি মামলা এবং দেশের আটটি বিভাগীয় শহরে ৫২টি মামলা রয়েছে। হত্যা-কাণ্ড ছাড়াও অস্ত্র-গুলি, ভাঙচুর ও সহিংস হামলার অভিযোগে মামলা করা হয়েছে। এসব মামলায় বাংলাদেশ দণ্ডবিধি ছাড়াও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অন্তর্ভুক্ত রয়েছে।’তিনি আরও বলেন, ‘তদন্ত প্রক্রিয়ায় সিসিটিভি ফুটেজ, ভিডিও প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হচ্ছে। আমরা দ্রুত চার্জশিট আদালতে দাখিল করতে চাই, যাতে অপরাধীরা শাস্তি পান এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।’পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ইতোমধ্যে ৩৪টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি হত্যা মামলা এবং ২১টি অন্যান্য মামলা। হত্যা মামলায় মোট এক হাজার ৩৯০ জন এবং অন্যান্য মামলায় ৭৭৭ জনকে চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এক্ষেত্রে শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলায় এবং রাজশাহী ও চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত হত্যা মামলাগুলোর চার্জশিট দেয়া হয়েছে। এছাড়া বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার ২১টি অন্যান্য মামলার চার্জশিট দেয়া হয়েছে।পুলিশ সদর দফতর নিশ্চিত করেছে যে সিনিয়র পুলিশ কর্মকর্তারা এসব মামলার তদারকি করছেন, যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা যায়।এছাড়া তারা বলেছেন, ‘এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে জন্য সমাজের প্রতিটি স্তরে আইন-শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

২৫ জুন: নামাজের সময়সূচি
২৫ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা
ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবারের (২৮ মার্চ) এই হামলায় ডিপোটি Read more

বিকাল বেলাতেই নেমে এলো সন্ধ্যা, চলছে মুষলধারে বৃষ্টি
বিকাল বেলাতেই নেমে এলো সন্ধ্যা, চলছে মুষলধারে বৃষ্টি

রাজধানীসহ সারা দেশের বেশ কিছু জায়গায় বিকালেই নেমে এলো সন্ধ্যা। কি অবাক হচ্ছেন? আজ শনিবার (১ নভেম্বর) মাসের শুরুতেই বৃষ্টির Read more

মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত
মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত

দেশে আমিষের অন্যতম প্রধান উৎস হলো মুরগি। মুরগিকে কেন্দ্র করেই দেশে ক্ষুদ্র ও মাঝারি পরিসরের নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন