সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে বলা হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ওড়িশা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি শুক্রবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এনসিপিত্যাগীদের জন্য আমজনতার দলের দরজা খোলা’
‘এনসিপিত্যাগীদের জন্য আমজনতার দলের দরজা খোলা’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।রবিবার (২৮ ডিসেম্বর) আমজনতার Read more

টাঙ্গাইলে অরক্ষিত ৩০ রেলক্রসিং, চলতি বছরেই মৃত্যু ১৫ জনের!
টাঙ্গাইলে অরক্ষিত ৩০ রেলক্রসিং, চলতি বছরেই মৃত্যু ১৫ জনের!

টাঙ্গাইলের যমুনা নদীসংলগ্ন ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে মির্জাপুর রেলস্টেশন পর্যন্ত রেলপথে রয়েছে ৪৬টি রেলক্রসিং। এর মধ্যে অন্তত ৩০টি রয়েছে সম্পূর্ণ অরক্ষিত, Read more

ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা
ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

কেবল সংসারের হাল ধরতেই বারবার ভেঙে পড়ছিলেন জাহেদা আক্তার। দেনার চাপে, স্বামীর অনুপস্থিতি ও একমাত্র সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তায় অবশেষে আর Read more

যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে
যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ মোট ত্রাণের ৭৫ শতাংশই আটকে Read more

যুব এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক সাফল্যের গল্প। বাহরাইনে চলমান তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো পদক জিতেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন