গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত প্রায় ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ করে রাজু নামের এক ব্যক্তির মালিকানাধীন ঝুটের গুদামে আগুন ও ধোঁয়া দেখা গেলে তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।স্থানীয় বাসিন্দারা জানান, গুদামে বিপুল পরিমাণ ঝুট মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ব্যাপক ভিড় সৃষ্টি হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কাজ করছে কর্তৃপক্ষ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি

মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, Read more

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম  ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল Read more

নান্দাইলে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
নান্দাইলে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস নামে এক পুলিশ সদস্য কর্তৃক ঘুষ বাণিজ্য, জমি দখল, মিথ্যায় মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি Read more

নতুন মোটরসাইকেল কেনার পরদিনই দূর্ঘটনায় প্রাণ গেলো দুই বন্ধুর
নতুন মোটরসাইকেল কেনার পরদিনই দূর্ঘটনায় প্রাণ গেলো দুই বন্ধুর

কুমিল্লার চান্দিনায় নতুন মোটরসাইকেল কেনার একদিন পরেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বন্ধু।বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে Read more

হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন