ফরিদপুরের আলফাডাঙ্গায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী কবির বিশ্বাস বাদী হয়ে বড় ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার রুদ্রবানা গ্রামে এ ঘটনা ঘটে।লিখিত অভিযোগ ও এলাকা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার রুদ্রবানা গ্রামের মৃত হবিবর বিশ্বাসের আট ছেলে। পিতার জমি নিয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে আট ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনা নিয়ে আদালতেও মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই হারুন বিশ্বাসের করা মামলায় ফরিদপুর আদালত থেকে হাজিরা দিয়ে বাড়িতে আসেন কবির বিশ্বাস। পূর্ব বিরোধের জের ধরে ওইদিন বিকাল ৩টায় হারুন বিশ্বাস, তার দুই ছেলে চঞ্চল বিশ্বাস ও আরিফুল বিশ্বাস পূর্বপরিকল্পিতভাবে কবির বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর দেশীয় অস্ত্র রামদা দিয়ে কবির বিশ্বাসের মাথা ও পিঠে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে কবির বিশ্বাস সেখানে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় অভিযুক্ত হারুন বিশ্বাসের বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে সম্ভব হয়নি।আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা
কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা

শীতের আমেজ সাথে নিয়ে আসে নানা রকম ঐতিহ্যবাহী খাবার। তার মধ্যে একটি হলো কুমড়ো বড়ি-যা তরকারির একটি মুখরোচক খাদ্য। কুমড়ো Read more

১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ
১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত Read more

নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নরসিংদী সদর Read more

ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে Read more

৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি Read more

ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে
ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান একসময় আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন