সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন সম্পদের দলিলসহ ২৩ বস্তা নথিপত্র জব্দ করার ঘটনায় এবার  সিএমপির চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে অ্যাসিসটেন্ট সিকিউরিটি অফিসার রাশেদ কামাল (৩৪) বুধবার (২৪ সেপ্টেম্বর) চান্দগাঁও থানায় হাজির হয়ে এই ডায়েরি করেছেন।এই বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির জানান, আরামিট গ্রুপের রাশেদ কামাল নামে একজন থানায় সাধারণ ডায়েরি করেছেন।ডায়েরিতে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের কিছু নথিপত্র কর্তৃপক্ষকে না জানিয়ে নিয়ে যাওয়া হয়। পরে যা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দৃষ্টিগোচর হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর ৩ সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে দেখা যায়, ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় আরামিট গ্রুপের পিয়ন মোর্শেদ ও শাহাদাত (চট্ট-মেট্টো-চ-৫১-২৩১৯) গাড়িতে ২৩ বস্তা মালামাল উঠিয়ে দেয় এবং রাত ৮টা ৩১ মিনিটে ড্রাইভার হাছি মিয়া ওই মালামাল নিয়ে বের হয়ে যান। তার গাড়ির সঙ্গে সাদা রঙের একটি কার ছিল, যেটি রুকমিলা জামানের বাসার ড্রাইভার ইলিয়াস ড্রাইভ করছিলেন। এরপর ওই মালামাল নিয়ে ড্রাইভার ইলিয়াসের বাড়িতে যায় এবং সেগুলো তার ঘরে রাখে।এসব মালামাল রাখার পর রাত ১১টা ৩০ মিনিটে আরামিট গ্রুপের অফিসে ফেরত আসে। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য লিপিবদ্ধ করে রাখার কথাও উল্লেখ করা হয় ডায়েরিতে।এই বিষয়ে রাশেদ কামাল জানান, আরামিটের পক্ষ থেকে আমরা চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছি। সেখানে ২৩ বস্তা নথিপত্র উদ্ধারের বিষয়ে উল্লেখ আছে।উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর রাতে আরামিট গ্রুপের দুই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুল আজিজ ও উৎপল পালকে নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করে দুদকের টিম। এরপর তাদের আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সাবেক মন্ত্রীর স্ত্রীর গাড়িচালকের বাড়ির পাশ থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করে দুদক। দুদক বলছে, নথিপত্রগুলো সাবেক মন্ত্রী জাবেদের দেশে-বিদেশে থাকা সম্পদের দলিলসহ বিভিন্ন হিসাবনিকাশের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মোট ১৮৬ জনকে গ্রেফতার করা Read more

কুমিল্লায় চুরির অপবাদে গায়ে আগুন দেওয়া অটোরিকশা চালকের মৃত্যু
কুমিল্লায় চুরির অপবাদে গায়ে আগুন দেওয়া অটোরিকশা চালকের মৃত্যু

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ সইতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিকশা চালক মো. সবুজ (৩০) ঢাকা Read more

সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজা সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। Read more

নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার
নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে  আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন