ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।আগস্টে স্লোভেনিয়া ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা প্রথম ইইউ দেশ। এরও আগে তারা ইসরাইলি দুই মন্ত্রী—ইতামার বেন গভির ও বেজালেল স্মোত্রিচকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে। কারণ, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক বক্তব্য’ দিয়েছিলেন।২০২৪ সালের জুনে স্লোভেনিয়া নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের পথ অনুসরণ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে দেশটি গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করে আসছে। প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার সরাসরি এ হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন।মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে মুসার বলেন, ‘আমাদের সঠিক কাজটি করতে হবে। আমরা হলোকাস্ট ঠেকাতে পারিনি, আমরা রুয়ান্ডার গণহত্যা ঠেকাতে পারিনি, আমরা স্রেব্রেনিৎসার গণহত্যা ঠেকাতে পারিনি। কিন্তু গাজার গণহত্যা আমরা অবশ্যই ঠেকাতে হবে। এখন আর কোনো অজুহাত নেই।’ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে।গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োযভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবলে আসছে বেগুনি ও নীল কার্ড
ফুটবলে আসছে বেগুনি ও নীল কার্ড

ভিএআর আসার পর ফুটবলে ন্যায্যতা বাড়লেও কমেনি বিতর্ক। বরং সিদ্ধান্ত নিতে দেরি, খেলায় ছন্দ হারানো; এসব নিয়ে অভিযোগ বেড়েই চলেছে। Read more

সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩১ Read more

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (১৩ Read more

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের Read more

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।রোববার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন