ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় অন্তত ৪ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য আন্দোলনের নেতৃত্ব দেওয়া পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে দায়ী করেছে। মন্ত্রণালয়ের জানায়, ওয়াংচুক আরব বসন্তের আন্দোলন ও নেপালের জেন-জি বিক্ষোভের কথা উল্লেখ করে মানুষকে উসকে দিয়েছেন।তবে ওয়াংচুক এ ধরনের অভিযোগ অস্বীকার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সোনম ওয়াংচুক এই আন্দোলনের অন্যতম মুখ, সম্প্রতি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাই পাওয়ার্ড কমিটির সঙ্গে ৬ অক্টোবর দিল্লিতে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। তার মতে, ফলপ্রসূ আলোচনার কোনো উদ্যোগ না থাকলে তা অর্থহীন।এই আন্দোলন ও বিক্ষোভ এমন এক সময় ঘটছে, যখন আগামী মাসে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২০২০ সালের নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল।২০১৯ সালে বিজেপি সরকার লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। তখন থেকেই বৌদ্ধ অধ্যুষিত লেহ ও মুসলিম অধ্যুষিত কারগিল-উভয় সম্প্রদায়ের মানুষ রাজ্য মর্যাদা ও অধিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসছে। স্থানীয়দের অভিযোগ, বিশেষ মর্যাদা হারানোর ফলে তাদের জমি, সংস্কৃতি ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ কমে গেছে এবং বাইরে থেকে অর্থনৈতিক প্রভাব বেড়েছে।লাদাখের কেন্দ্রে নিয়োজিত লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা জানিয়েছেন, সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ কমিটি আগামী ৬ অক্টোবর লাদাখের নেতাদের সঙ্গে বৈঠক করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে

ভিক্ষাবৃত্তির দায়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে Read more

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ৭ টার সময় হাঁড়িয়ারকুঠি Read more

রাজবাড়ীতে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মামলা
রাজবাড়ীতে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মামলা

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে Read more

চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

ইউক্রেনে একটানা ১২ ঘণ্টা হামলা রাশিয়ার
ইউক্রেনে একটানা ১২ ঘণ্টা হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রোববার  সংঘটিত ওই হামলায় Read more

বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে
বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে

বিপিএলের আসন্ন আসরে নতুন বিদেশি মুখ হিসেবে যুক্ত হচ্ছেন নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত এই স্পিনারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন