ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে এ দণ্ড দেন আদালত।কারাদণ্ড দেওয়ায় এখন তাকে জেলে যেতে হবে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, ফ্রান্সের কোনো শীর্ষ নেতার জন্য এটি নজিরবিহীন শাস্তি।নিকোলাস সারকোজির বিরুদ্ধে অভিযোগ ২০০৭ সালে নিজের নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সাবেক লিবীয় প্রেসিডেন্ট মোহাম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিল নিকোলাসের সহযোগীরা।সাবেক এ প্রেসিডেন্টের দণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা যাবে। তবে কবে থেকে এটি কার্যকর হবে সেটি নির্ধারণ করা হবে। প্রসিকিউটেরদের বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপ্রধানকে যেন এক মাসের মধ্যে অবহিত করা হয় কখন তার দণ্ড কার্যকর শুরু হবে।নিকোলাসকে এমন বিশেষ দণ্ড দেওয়া হয়েছে যে, আপিল করলেও তাকে কারাগারে যেতে হবে।এদিকে আদালতের এই রায় দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নিকোলাস। তিনি বলেছেন, আদালত যদি চায় তাকে জেলে ঘুমাতে হবে। তিনি জেলে ঘুমাবেন। তবে এ সময় তার মাথা উঁচু থাকবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোলা সয়াবিনের দাম বাড়লো
খোলা সয়াবিনের দাম বাড়লো

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের Read more

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের
নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের Read more

শেরপুরে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার
শেরপুরে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দুপুরে পৌর এলাকার আড়াইআনী চকপাড়া ও বিকেলে Read more

করোনা সতর্কতায় হিলি চেকপোস্টে মেডিকেল টিম
করোনা সতর্কতায় হিলি চেকপোস্টে মেডিকেল টিম

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবশেষে হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের Read more

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, যা জানালো ইরান
পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, যা জানালো ইরান

তেল আবিব-তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন