বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলো কলেজ ছাত্র সাকিব (১৯)।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নওপাড়া এলাকায় একটি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মধ্য হাগুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দুই বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করতে থাকে। বিকেল চারটার দিকে রাসেল তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। এতে কারের চালকসহ দুইজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নিয়ে গিয়ে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং প্রাইভেট কার জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। পরে সড়ক আইনে মামলা দায়ের করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত Read more

পরিবেশ ও জলবায়ু সুরক্ষার দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
পরিবেশ ও জলবায়ু সুরক্ষার দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ

পরিবেশ ও জলবায়ু সুরক্ষার দাবিতে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর এবার বরিশালে উচ্চারিত হলো এই শ্লোগান নিয়ে বরিশালে প্রতিবাদ সমাবেশ Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি

ইরানের পার্লমেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী Read more

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক

‎বাগেরহাট প্রেস ক্লাব নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ‎আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন Read more

বাঘায় দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
বাঘায় দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহীর বাঘা সীমান্ত থেকে মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি জরুরি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারে Read more

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা নগরীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে)  রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন