মুন্সিগঞ্জে ডুপ্লেক্স ভবনে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদল সহোদর দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে চম্পট দেয়।বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের হাজী সুরুজ্জামান সরকারের ডুপ্লেক্স ভবনে এ ডাকাতির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার (৪২) ও শামীম সরকার (৪৩) ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুরুজ্জামান সরকারের ভাতিজা খোকন সরকার জানান, তার চাচা-চাচি ও চাচাতো তিন ভাই স্ত্রী-সন্তান নিয়ে ওই ডুপ্লেক্স ভবনে বসবাস করে আসছেন। রাতে পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে। ডাকাত সদস্যরা প্রথমে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলতে থাকে। এ সময় ডাকাতদলকে বাঁধা দিতে এগিয়ে গেলে তার চাচাতো ভাই শাকিল ও শামীমকে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কোপায়। পরে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩-৪ লাখ টাকা ও বেশ কয়েকটি আইফোন লুটে নিয়ে চলে যায় ডাকাতদল।এরপর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শাকিল ও শামীমকে উদ্ধার করে। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় প্রেরণ করেন।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮
গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের অন্তত Read more

ভারতীয় ভিসা সেন্টার চালু
ভারতীয় ভিসা সেন্টার চালু

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ Read more

পত্রিকা: ‘অনলাইন প্রতারকদের খপ্পড়ে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বিমান টিকিট বাজার’
পত্রিকা: ‘অনলাইন প্রতারকদের খপ্পড়ে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বিমান টিকিট বাজার’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় এসেছে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন, গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি-জামায়াত মুখোমুখি, পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে Read more

নুরের জন্য যে আসন ছেড়ে দিল বিএনপি
নুরের জন্য যে আসন ছেড়ে দিল বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছাড় দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও ৮টি আসন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন