ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। কয়েক দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম লিটারে ৫ টাকার মতো বেড়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ সময়ে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭০-১৭২ টাকায়। আর সুপার পাম অয়েল লিটারে বিক্রি হয়েছে ১৫৫-১৬০ টাকা দরে। চার দিন আগেও যা প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকা ছিল। সম্প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম লিটারে এক টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো। কিন্তু বাজারে খোলা তেলের দাম বেড়ে গেছে।খুচরা ব্যবসায়ীরা বলেন, পাইকারিতে বাড়ার কারণে খুচরা বাজারেও খোলা তেলের দাম বেড়েছে। কয়েকজন ছোট ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিন-চার দিনের ব্যবধানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। আর প্রতি ড্রাম খোলা সুপার পাম অয়েলের দাম ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা। এদিকে বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে না বাড়লেও পাইকারিতে ৫০ থেকে ৬০ টাকার মতো দাম বেড়েছে। এর আগে, গত ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের দর প্রতি লিটার ১৮৯, পাঁচ লিটার ৯২২, খোলা সয়াবিনের দাম প্রতি লিটার ১৬৯ এবং পাম অয়েলের দাম প্রতি লিটার ১৫০ টাকা নির্ধারিত রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)

ইউএস ওপেনে আজ পুরুষ এককের সেমিফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। আছে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচ। একনজরে দেখে নিন Read more

মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২
মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহজালাল (৩৭) হত্যাকাণ্ডের ৩৫ দিন পর ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা Read more

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে Read more

নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা
নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা

নোয়াখালীর সদর উপজেলায় স্বামীর ওপর অভিমান করে চার বছরের শিশু কন্যাকে নিয়ে আলাদা রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন যাত্রীই নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।  এক প্রতিবেদনে Read more

ঠাকুরগাঁওয়ে ৪ সন্তানের সেই মায়ের স্বামীকে দোকান উপহার
ঠাকুরগাঁওয়ে ৪ সন্তানের সেই মায়ের স্বামীকে দোকান উপহার

খাবারের সন্ধানে লোহার খাচায় করে চার সন্তানকে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাস্তায় ভিক্ষা করা সেই মায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন