সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিনের ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ নির্দেশনার আওতায় দেশের ৫১২টি সরকারি স্কুলে প্রতিদিন জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে।শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরাই আজান দেবে, নামাজের প্রস্তুতি নেবে এবং আলাদা হলে জামাতে নামাজে দাঁড়াবে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, স্কুল শুধু জ্ঞান শিক্ষার স্থান নয়, এখান থেকে নৈতিকতারও শিক্ষা নিতে হবে।প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে (স্থানভেদে সময় কিছুটা এদিক–ওদিক হতে পারে) জোহরের নামাজের বিরতি থাকবে। এই সময়ের মধ্যে সব ধরনের পাঠদান বন্ধ রাখতে হবে এবং শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য তা প্রযোজ্য হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিনের নামাজে অংশগ্রহণের তথ্য সংরক্ষণ করতে হবে। তবে বেসরকারি স্কুলগুলোর জন্য এ নিয়ম বাধ্যতামূলক নয়; যদিও অনেক প্রতিষ্ঠান আগেই স্বেচ্ছায় একই ধরনের ব্যবস্থা চালু করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ
আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ

আফগানিস্তানের বড় জয় দিয়ে শুরু হয়েছে আট জাতির এবারের এশিয়া কাপ। মঙ্গলবার আবুধাবিতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৯০ Read more

বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর
বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর

অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানিকাজে সংশ্লিষ্ট শুল্ককর এখন থেকে অনলাইনে ‘এ-চালান’ এর মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। Read more

‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক Read more

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস
জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের Read more

নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন