কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অভিযোগ উঠেছে আনসার-ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে।বুধবার (২৪ সেপ্টেম্বর) অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রশিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার সংবাদকর্মীরা।ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- দৈনিক ইনকিলাবের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মাহবুব আলম।জানা যায়, অষ্টগ্রামে সরকারি অফিসে শোয়ারঘর বানিয়ে বসবাস ও আগামী দুর্গাপূজায় আনসার মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কাছে তথ্য জানতে চাইলে আনসার-ভিডিপি প্রশিক্ষক রমজান মিয়া সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।রমজান মিয়া সাংবাদিক পরিচয় পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে দৈনিক ইনকিলাবের নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের মাহবুব আলমকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।সাংবাদিক নাদিরুজ্জামান আজমল বলেন, ‘অফিসে তথ্য নিতে গেলে রমজান মিয়া আমাদের বেরিয়ে যেতে বলেন, সাংবাদিক পরিচয় শুনে তিনি আরও ক্ষিপ্ত হয়ে বলেন, ‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি, কত নিউজ হইছে! বেরিয়ে যান, যা পারেন গিয়ে করেন।’এ বিষয়ে উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা বুলবুলি বেগম সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘যা কিছু হয়েছে তা সঠিক হয়নি। আমি পূজার কাজের ব্যস্ত ছিলাম। একটু সময় করে বিষয়টি সমাধান করব।’এ বিষয়ে কিশোরগঞ্জ আনসার-ভিডিপির কমান্ডার মো. এ আশরাফুল হক বলেন, ‘অফিশিয়ালি বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। পূজার নিরাপত্তায় আমি ব্যবস্থায় আছি। তবুও আপনার কথা আমলে নিয়ে দ্রুত বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাকৃবি উপাচার্যের শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাকৃবি উপাচার্যের শোক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) Read more

রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার
রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। এবার ঘরের মাঠে ওসাসুনাকে Read more

এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা
এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা

ইসরায়েলি অবরোধের জেরে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ
প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ

গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে বরিশালের জনগুরুত্বপূর্ণ গৌরনদী-সরিকল সড়ক ধ্বসে বিশাল গর্তসহ গৌরনদীর হ্যালিপ্যাড সড়কে অসংখ্য বিশালাকার গর্তের সৃষ্টি হওয়ায় Read more

কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন