কুমিল্লার নাঙ্গলকোটে চিরকুটে ‘তুই আমার ভালোবাসা বুঝলি না’ লিখে মিনারা আক্তার মিনু (১৭) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া বলি বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মিনারা আক্তার ও তার ছোট ভাই হৃদয় এবং নানি বিবি হাওয়া তার নানির বাড়িতে বসবাস করতেন। তার জন্মের পর তার বাবা নিজাম উদ্দিন স্ত্রী-সন্তান রেখে অজানা গন্তব্যে চলে যান। এরপর থেকে মিনারার মা চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করে তাদের সংসার পরিচালনা করেন। মিনারার নানি বিবি হাওয়া জানান, বুধবার দুপুরে খাওয়া-দাওয়ার পর সে তার রুমে ঘুমাতে যায়। বিকাল ৫টা বেজে গেলেও দরজা না খোলায় নানি তাকে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে মিনারার ছোট ভাই হৃদয়কে ঘরের সিলিংয়ের উপর দিয়ে রুমে প্রবেশ করিয়ে ঝুলন্ত লাশ দেখে চিৎকার-চেঁচামেচি করলে নানি ও স্থানীয়রা লাশ নিচে নামিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় তার লাশের সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটের লেখাটি পাঠকের জন্য হুবহু উল্লেখ করা হলো- ‘ইয়াসিন, আমি তোকে অনেক ভালোবাসতাম, তুই আমার ভালোবাসা বুঝলি না, ভালো থাক তুই। আর আমার পরিবারও ভালো থাকুক’। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সঙ্গে প্রেম সংক্রান্ত একটি চিরকুট পাওয়া যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি Read more

সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা
কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তা Read more

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। দীর্ঘ তল্লাশির পর Read more

ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে
ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে

১৭ বছর বয়সী এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। আর তাই ভালোবাসার বদলে নিলো ভয়ংকর Read more

নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান
নীরব যোদ্ধা সামিয়া, পাশে দাঁড়ালেন এসপি আনিসুজ্জামান

অভাব আর রোগের সঙ্গে লড়াই করে যখন একটি কিশোরীর জীবন বিপন্ন, ঠিক তখনই আশার আলো নিয়ে পাশে দাঁড়ালেন ঢাকা জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন