ময়মনসিংহের নান্দাইলে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের চার মাসের মধ্যেই ভেঙে গেছে।এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ায় বর্ষার শুরুতেই সড়কের কিছু অংশ ডেবে গিয়ে ভেঙে যাওয়া রাস্তায় বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, উপজেলার রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামের সুখাইজুড়ি নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সুখাইজুড়ি সেতু। ৯৬ মিটার দৈর্ঘ্যের ওই সেতুটি ব্যবহারের জন্য দুই পাশে ২০০ মিটার করে সংযোগ সড়ক নির্মিত হয়েছে। কিন্তু নির্মাণ কাজের সময় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। বর্তমানে ওই সংযোগ সড়কের বেহাল অবস্থা বিরাজমান।সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগ সড়কে ইটের সলিং করা হলেও মান নিয়ন্ত্রণের অভাবে তা বর্তমানে জীর্ণদশায়। অনেক জায়গায় ইট নদীতে নেমে গেছে। বর্ষায় সেতু ও সড়কের সংযোগস্থলের অনেক অংশে ডেবে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার মাটিসহ ইট এবং রাস্তার প্যালাসাইডিং ভেঙে নদীতে চলে যাচ্ছে।এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলীম উদ্দিন ও বাসিন্দা রফিকুল ইসলাম জানান, ‘এই সেতুটি আমাদের জন্য অনেক উপকারে আসার কথা ছিল। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় সেতুর সুফল আমরা পাচ্ছি না। এ কারণে এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সড়কটি টেকসইভাবে নির্মাণে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন এবং উক্ত ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।’এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস বলেন, ‘অভিযোগ পেয়ে সরেজমিনে দেখে এসেছি। সড়কের যেসব জায়গায় সমস্যা হয়েছে তা দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করা হবে।’তবে এলাকাবাসী জানান, শুধু সংস্কার নয়, একটি টেকসই ও মানসম্মত সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর এমন দুর্ভোগ পোহাতে না হয়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ

স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে পার করে দীর্ঘ একটি জীবন। সেখানে সুখে-দুঃখে, হাসি কান্না সবকিছু ভাগ করে নেয়। ভালোবেসে বা অভিমানে Read more

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল ইউরোপীয় কমিশন
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল ইউরোপীয় কমিশন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পালটা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন।শনিবার (১৩ জুলাই) ইউরোপীয় Read more

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের Read more

Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

জামায়াত নির্বাচন পেছাতে চায় না, সুষ্ঠু পরিবেশ চায়: গোলাম পরওয়ার
জামায়াত নির্বাচন পেছাতে চায় না, সুষ্ঠু পরিবেশ চায়: গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন