জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার দফতরের ২৪ জন কর্মকর্তাকে উপাচার্য ও কোষাধ্যক্ষের (চলিত দায়িত্বে থাকা উপাচার্যের) অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ বদলি (কাজের দায়িত্ব পুনর্বণ্টন) করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন কার্যকর করা হয়।এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ১৮ সেপ্টেম্বর ছুটিতে বিদেশ যান। উপাচার্যের অনুপস্থিতিতেই রেজিস্ট্রারের এ পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেন, উপাচার্য ছুটিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রার তড়িঘড়ি করে বদলির আদেশ দেন। রেজিস্ট্রারের এ ধরনের ক্ষমতা নেই, এটি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা।বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইন কিংবা সংবিধিতে রেজিস্ট্রারের এমন ক্ষমতা উল্লেখ নেই। তবে বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১৩(ছ) ধারায় বলা হয়েছে, রেজিস্ট্রার সংবিধি ও বিশ্ববিদ্যালয়ের বিধি দ্বারা নির্ধারিত অথবা একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট বা উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।’এ বিষয়ে রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, ‘এটি বদলি নয়, বরং অভ্যন্তরীণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর জন্য উপাচার্যের অনুমতি প্রয়োজন হয় না।’ তবে তিনি স্বীকার করেন, বিশ্ববিদ্যালয় আইন বা সংবিধিতে এর সুস্পষ্ট উল্লেখ নেই।রুটিন দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তবে এতে আমার কোনো কনসার্ন ছিল না। উপাচার্য স্যার ছুটিতে আছেন, তিনি আদেশ দিয়েছেন কি না, সে বিষয়েও আমি কিছু জানি না।’উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। বিষয়টি আমার নজরে এসেছে এবং আলোচনা চলছে। যৌক্তিক সমাধান হবে ইনশাআল্লাহ। কেন রেজিস্ট্রার এ কাজ করেছেন, তা আমি জানি না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৪ জানুয়ারি) ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার Read more

চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি
চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি

যান্ত্রিকতার এই যুগেও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি। Read more

হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক: হাজী ইয়াছিন
হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক: হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, 'হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায় Read more

চাঁদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ককে প্রার্থী না করায় সড়কে বিক্ষোভ
চাঁদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ককে প্রার্থী না করায় সড়কে বিক্ষোভ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না করায় বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ Read more

আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা
আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার আয়োজনে আদিবাসীদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন