দিনাজপুরের নবাবগঞ্জে গলা ফাঁস দিয়ে মোশারফ হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন। তিনি বলেন, মোশারফ হোসেন দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত ছিলেন। রাতে তার পরিবারের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরবেলা তার স্ত্রী তাকে ডাকাডাকি করলে, তিনি কোন সাড়া না দিলে এক পর্যায়ে এলকার লোকজন এসে ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর

ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধসহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও Read more

সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান
সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিসী।পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। Read more

রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার
রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার

স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা 'ওরা ১১ জন'র প্রযোজক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন