জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক বলেছেন, আজ জাতিসংঘের নীতিমালা ‘অবরুদ্ধ’। তিনি বলেন, ‘শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তি, বৈষম্য ও উদাসীনতার ভারে ভেঙে পড়ছে।’ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি, জটিল ও কঠিন পরীক্ষার মুখে রয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। গুতেরেস গাজার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, ‘গাজায় ভয়াবহতা প্রবেশ করছে তৃতীয় এক দানবীয় বছরে। এই বিপর্যয় এমন সব সিদ্ধান্তের ফল যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে।’ মহাসচিব হিসেবে তার সময়ে কোনো সংঘাতে এত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা মামলায় যে বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশনা দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল হতেও আহ্বান জানান। বলেন, ‘পরিষদকে তার দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যাবশ্যক।’সূত্র: আনাদোলুএকইসঙ্গে আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেয়াকে তিনি মানবতার জন্য “মৃত্যুদণ্ড” ও শিশুদের জন্য “ভবিষ্যৎ চুরি” হিসেবে আখ্যা দেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘জাতিসংঘ সনদ নয়, ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি
নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি

ময়মনসিংহের নান্দাইলে ঘরের তালা ভেঙে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে রোবেল Read more

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা
গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ শনিবার Read more

বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক Read more

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনালয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার Read more

ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!
ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে Read more

বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল
বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল

যশোরে অবস্থিত মণিহার সিনেমা হলকে বলা হয় দেশের বৃহত্তম সিনেমা হল। যে হলে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন