ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় রক্তে ভাসছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর আক্রমণে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলমান যুদ্ধের শুরু থেকে গাজায় মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ৬৫ হাজার ৪০০ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৭ হাজার মানুষ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত এক দিনে নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। মন্ত্রণালয় জানিয়েছে, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গেলে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩ জন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২৬ জনে এবং আহত হয়েছেন ১৮,৫১১ জন।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় তীব্র হামলা শুরু করে। এরপর থেকে নিহত হয়েছেন ১২ হাজার ৮২৩ জন এবং আহত হয়েছেন ৫৪ হাজার ৯৪৪ জন। এভাবে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়।গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩৫ Read more

স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে Read more

উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ
উখিয়া-ইনানী সাগরে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইনানী চেংছড়ি সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ। আজ বুধবার (৬ আগস্ট) ভোর সকালে Read more

আবাহনীতে যোগ দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড মোরছালিন
আবাহনীতে যোগ দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড মোরছালিন

জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে। সঙ্গে বাংলাদেশ পুলিশের হয়ে গত মৌসুমে নজর Read more

দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ
দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ

কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ‘ধ্বংসের পথে’ যাওয়ার প্রতিবাদে এবং প্রান্তিক খামারিদের অধিকার রক্ষার স্বার্থে তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন