রাজধানীর গুলশান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুরের আজমেরী এডর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজেরা খাতুনের বিরুদ্ধে আইনি অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। মামলা সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, তিনি ২০১৩ সালে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০২২ ও ২০২৫ সালে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৮ ও ২০১৮ সালে সাধারণ সম্পাদক ছিলেন। ২০০২ সালে গুলশান থানা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।তার স্বামী সুলতান মাহমুদ প্রয়াত। বর্তমানে হাজেরা খাতুন শাহজাদপুরের আজমেরী এডর এলাকার বাসিন্দা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা
সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা

সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও প্রথম আসর আয়োজন হতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শুরু হবে সাফ Read more

দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার হামলায় শিক্ষকের মৃত্যু
দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার হামলায় শিক্ষকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ গেল এক কলেজশিক্ষকের। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজাপালং Read more

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা আগুনে ঝলসানো Read more

বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজশাহীর বাঘায় এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি Read more

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল

চলতি বছর অক্টোবরের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ Read more

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ডন শরীফ গ্রেফতার
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ডন শরীফ গ্রেফতার

ফরিদপুরে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত পিস্তল ঠেকানোর ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে ধরা পড়েছে কুখ্যাত ছিনতাইকারী মো. শরীফুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন