বাংলাদেশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এবং আগামী শনিবার (৪ অক্টোবর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মুকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ১৪৪৭ হিজরির ২৯ রবিউল আওয়াল, ১৪৩২ বঙ্গাব্দের ৮ আশ্বিন ও ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।এ সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ৪ অক্টোবর পালিত হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল Read more

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) Read more

হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু
হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ আগস্ট) দুপুরে ছাতিরচর করচবনের Read more

১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বাবর
১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি।রবিবার Read more

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার ভোর ৬ Read more

চরফ্যাশনে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজী, যুবক গ্রেফতার
চরফ্যাশনে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজী, যুবক গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজীর অভিযোগে মিজান গাজী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন