বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে বরগুনা সদর উপজেলায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকলে বেঁধে হুমকি দিয়েছেন।সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন।স্থানীয় সূত্র ও পল্লী বিদ্যুৎ অফিস জানায়, সকালে বিদ্যুৎ বিল পৌঁছাতে গিয়ে সিমা আক্তার নামের এক নারী গ্রাহকের বাড়িতে যান শিব রতন। বিল দেখে ক্ষিপ্ত হয়ে সিমা আক্তার অভিযোগ করেন, গত মাসের তুলনায় ১০০ ইউনিট বেশি বিল এসেছে। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে শিব রতনকে লোহার শিকলে বেঁধে ফেলেন এবং মারধরের হুমকি দেন। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানান। পরে বরগুনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকলবদ্ধ অবস্থায় শিব রতনকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারী সিমা আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।ভুক্তভোগী বিদ্যুৎকর্মী দাস শিব রতন (৫৫) বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিসিএম (পিয়ন কাম মেসেঞ্জার) হিসেবে কর্মরত। তিনি নিয়মিত বিল বিতরণের কাজে ওই এলাকায় গিয়েছিলেন।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে সিমা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সিমা আক্তারের বিরুদ্ধে আগেও চারটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস
শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলোকেই অধিকাংশ সময় শরণার্থীদের বোঝা বহন করতে হচ্ছে। এটি মোটেও উচিত নয় এবং বিষয়টি Read more

শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১০ জানুয়ারি) বিএনপির Read more

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী
বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আজম পাশা চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।শনিবার (১৭ Read more

ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু
ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু

দেশে অদৃশ্য শক্তির সঙ্গে কিছু ধান্দাবাজও সক্রিয় রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাদের ঠেকাতে হলে একটি যোগ্য, Read more

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে
সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এবারও পাট চাষে মুখর হয়ে উঠেছে কৃষক সমাজ। উপজেলার দিঘলকান্দি, ভাদ্রা, পাকুটিয়া, সলিমাবাদ ও গয়হাটাসহ বিভিন্ন গ্রামের Read more

শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন