বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে। যেখানে সভাপতি পদে লড়বেন দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুজনকেই ধরা হচ্ছে হেভিওয়েট প্রার্থী হিসেবে।মাঠের ক্রিকেটে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল, দুজনেরই সতীর্থ ছিলেন ডানহাতি ব্যাটার মোহাম্মদ আশরাফুল। আমিনুলকে খুব বেশি সময় না পেলেও তামিমের সঙ্গে অনেকদিন ধরে খেলেছেন অ্যাশ। তবে বিসিবি নির্বাচনে নিজের সিনিয়ন বুলবুলের ওপর ভরসা রাখছেন আশরাফুল। নিজের এমন মতামতের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।আশরাফুলের মতে, তামিমের অভিজ্ঞতাটা কেবলই মাঠকেন্দ্রিক। অন্যদিকে, বুলবুল খেলোয়াড়ি জীবনেত পর থেকে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও কোচিং-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। আইসিসির মতো প্রতিষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। এ কারণেই তামিমের চেয়ে বুলবুলকে বেশি যোগ্য মনে করেন আশরাফুল। সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন আশরাফুল।সভাপতি পদে তামিম-বুলবুলদের যোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে আশরাফুল বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো বিসিবির গত দুইজন সভাপতিই সাবেক অধিনায়ক ছিলেন। বুলবুল ভাই এবং তামিম দুজনই সাবেক অধিনায়ক। তামিমের সব কথা আমরা শুনছি, সে কী কী করতে চায়।’‘বুলবুল ভাই ইতোমধ্যে চার মাস ধরে কাজ করছেন। বুলবুল ভাইয়ের ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট আপনারা দেখেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশে লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্স হয়নি, যা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য খুবই জরুরি। এসব কাজের উদ্যোগ নিয়েছেন বুলবুল ভাই।’নির্বাচনে বুলবুলের পক্ষ নিয়ে আশরাফুল বলেন, ‘তাদের দুজনেরই অভিজ্ঞতা আছে। তামিমের অভিজ্ঞতা মূলত খেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বুলবুল ভাইয়ের অভিজ্ঞতা অনেক বিস্তৃত। তিনি আইসিসির হয়ে কাজ করেছেন, ক্রিকেটের ভেতরেই কাজ করেছেন এবং এই দেশের সংস্কৃতি সম্পর্কেও ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বুলবুল ভাইয়ের পক্ষেই যাব, তার অভিজ্ঞতা ও সম্মানের কারণে।’তবে সভাপতি হিসেবে যে-ই আসুক দেশের ক্রিকেটের উন্নয়নে দুজনেরই কাজ করার সুযোগ আছে বলে মনে করেন আশরাফুল। তিনি বলেন, ‘তামিম অবশ্যই ভালো। তিনি বোর্ড পরিচালক হয়ে আসতে পারেন। ক্রিকেট উন্নয়নের জন্য অনেক ক্ষেত্র আছে, শুধু সভাপতি হয়েই কাজ করতে হবে এমন নয়। বুলবুল ভাইও যদি সভাপতি না হন, তাহলেও উনি কাজ করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য দেশকে সেবা দেওয়া। দুইজনের প্রতিই শুভকামনা রইল।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে ‘ছায়ানীড়’ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
নাগরপুরে ‘ছায়ানীড়’ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন Read more

কোকোর নাম বিকৃত করে অবমাননার অভিযোগ, ইবি ছাত্রদলের নিন্দা
কোকোর নাম বিকৃত করে অবমাননার অভিযোগ, ইবি ছাত্রদলের নিন্দা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ২০২৩ সালের এক ভিডিও বক্তব্যে কুরুচিপূর্ণ ও অবমাননার অভিযোগ ওঠেছে Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেলপথ অবরোধের পর এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে Read more

কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার
কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিন আসামি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানা গেছে, যা নিয়ে জেল কর্তৃপক্ষ Read more

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকে না, তাদের মানবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন