৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। তাদের মৌখিক পরীক্ষা ইতোমধ্যে চলছে।পিএসসির এক জনসংযোগ কর্মকর্তা জানান, ‘পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’তিনি আরও জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেওয়া হবে মোট দুই হাজার ৩০৯ জনকে। নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে আরও এক হাজার ২২ জনকে। ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে চিকিৎসা ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ৪৩৭ জনকে। এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।প্রসঙ্গেত,  ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাদের মধ্যে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা
বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, রাজ্যটিতে ভোটার Read more

বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার
বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে Read more

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ
ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে Read more

শাহীনের হাত থেকে ‘অভিষেক ক্যাপ’ পেলেন ‘বুড়ো’ আফ্রিদি
শাহীনের হাত থেকে ‘অভিষেক ক্যাপ’ পেলেন ‘বুড়ো’ আফ্রিদি

দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরানোর পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বয়স যখন অনেকের কাছে অবসরের কাছাকাছি, তখনই পাকিস্তান দলে Read more

আইভীর জামিন আবেদন নামঞ্জুর
আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর Read more

নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা
নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

নড়াইলে তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতণ্ডার জেরে ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন