যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকসু সাধারণ সম্পাদক ও ঢাবি শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ সাক্ষরিত এক বিবৃতিতে ডাকসুর পক্ষ থেকে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। ডাকসুর মতে, এই হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাত এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য এক সতর্কবার্তা।বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থতার কারণে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ডাকসু মনে করে, এই বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।ডাকসু এ হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরান ঢাকায় কারখানায় আগুন
পুরান ঢাকায় কারখানায় আগুন

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চোরাই পথে ভারত থেকে আনা ১টি কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও কুকুর ও বিড়ালের ঔষধ জব্দ করেছে Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে Read more

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ
শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে Read more

জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক
জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (৭ Read more

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।সোমবার (৫ই মে) বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন