এই প্রজন্মের জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথায় এবং সুরে নতুন একটি ফোক ঘরানার গান নিয়ে আসছেন দেশের প্রতিভাবান কণ্ঠশিল্পী পাখি বাউলিয়ানা। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ তুর্য এবং এটি প্রকাশ পাবে স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাসের ব্যানারে।ভাওয়াইয়া ঢঙে গ্রামীণ সুরের আবহ গানটি তৈরি হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সুরের আদলে, যেখানে গ্রামবাংলার আবহ, ভাষা ও হৃদয়ের টান রয়েছে প্রতিটি লাইনে ও সুরে। গানে তুলে ধরা হয়েছে মাটির গন্ধ, মানুষের টান এবং সহজ সরল ভালোবাসার অনুভব।প্রথমবারের মতো পাখি ও যাযাবরের যুগলবন্দি ‘ম্যাজিক বাউলিয়ানা’ রিয়েলিটি শোর তৃতীয় আসরের চ্যাম্পিয়ন পাখি বাউলিয়ানা বলেন, ‘গানটির কথা ও সুর শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। খুব আন্তরিকভাবে গাওয়ার চেষ্টা করেছি। যাযাবর পলাশ ভাই ও গ্লোবাল প্লাসের জাবের ভাইয়াকে কৃতজ্ঞতা জানাই এমন একটি গানে কণ্ঠ দেওয়ার সুযোগ দেয়ার জন্য। আমার বিশ্বাস, শ্রোতারা গানটি খুব পছন্দ করবেন।’গীতিকার ও সুরকার যাযাবর পলাশ বলেন, ‘পাখির সঙ্গে এটা আমার প্রথম কাজ, কিন্তু যেভাবে সে গানটিকে প্রাণ দিয়েছে – সেটা প্রত্যাশার চেয়েও বেশি। একটা দারুণ গান আসতে যাচ্ছে, এটা আমি নিশ্চিত।’গ্লোবাল প্লাসের কর্ণধার জাবের আহমেদ বলেন, ‘পাখি খুব ভালো গায়, তার কণ্ঠে গ্রামীণ আবেগটা স্পষ্টভাবে ফুটে ওঠে। ওর গান আমার বরাবরই ভালো লাগে। তাই এবার ওকে নিয়ে কাজ করেছি। শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’গানটি শীঘ্রই মিউজিক ভিডিওসহ গ্লোবাল প্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটি ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলনবিলে প্রশাসনের অভিযানে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার
চলনবিলে প্রশাসনের অভিযানে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে এক বিশেষ অভিযানে ১২ লাখ টাকার অবৈধ মাছ ধরার জাল উদ্ধার ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। Read more

এবার ইসরাইলে হামলা করল ইয়েমেন
এবার ইসরাইলে হামলা করল ইয়েমেন

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তারা কাজ করছে। এ সময় দেশটির রাজধানী জেরুজালেমে বিমান হামলার Read more

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ
প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল Read more

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে বড় সুখবর
ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে বড় সুখবর

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বড় সুযোগ সৃষ্টি করতে নতুন এক ফিচার নিয়ে Read more

নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি
নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি

উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যদিয়ে লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ Read more

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন