জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে শাটল ও নিয়মিত বাস বৃদ্ধি করার দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. তারেক বিন আতিকের কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনে বলা হয়, প্রতিদিনই শিক্ষার্থীরা পরিবহন সংকটের কারণে মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে দুপুর ১টার সময়ে শাহবাগগামী শাটল বাসের সংখ্যা মাত্র একটি থাকায় প্রচুর শিক্ষার্থী আসন সংকটে পড়েন। এতে অনেককে দাঁড়িয়ে কিংবা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির তুলনায় বিদ্যমান বাসসংখ্যা একেবারেই অপর্যাপ্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত বা বাণিজ্যিক পরিবহন ব্যবহার করতে হচ্ছে, যা তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। সংগঠনটি তাদের আবেদনে দুটি দাবি তুলে ধরে: ১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বাস বৃদ্ধি করতে হবে। ২. দুপুর ১টার সময় বিশেষভাবে শাহবাগগামী শাটল বাসের সংখ্যা বাড়াতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি, দপ্তর সম্পাদক কাজী আহাদ ও তৈমুর মুবিনসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা উল্টে পানিতে পড়ে এক নারী (২৭) নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও চারজন Read more

সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম
সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম

সপ্তাহের ব্যাবধানে বাজারে আবারও উর্ধ্বমুখী সবজির দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে পাইকারি ও Read more

অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক
অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক

অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে Read more

মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর
মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর

নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের পথে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন Read more

ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর
ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর

যশোরে ইজিবাইক চালক চঞ্চল হোসেন (৩০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। এ সময় ঘরের Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ফুটবল দল আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। একইদিন শুরু পিএসএল, খেলতে নামবে মুস্তাফিজ-ইমনদের লাহোর। এ ছাড়া রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন