চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইয়ারহাট উত্তরা বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।এছাড়াও অভিযোগে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ও তার টিম।সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তির আচরণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনজনকে গ্রেপ্তার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং ৩০০ টাকা করে জরিমানা করা হয়।এছাড়া অভিযানকৃত স্থানে ফেলে যাওয়া অবস্থায় মাদক দ্রব্য ও মাদক সেবনের কিছু উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
উলিপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটায় উপজেলার বজরা Read more

শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

যুক্তরাষ্ট্রে যাত্রার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ-কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে Read more

পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি
পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ঘরমুখো মানুষের ঢল Read more

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় Read more

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন