সারাবিশ্বের মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে।সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার দেশটিতে শীর্ষ বৈশ্বিক মেধাবীদের আকর্ষণ করতে কিছু ভিসা ফি পুরোপুরি বাতিল করার প্রস্তাব বিবেচনা করছেন বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।এমন সময়ে এই পদক্ষেপ নেওয়ার চিন্তা চলছে, যখন অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।স্টারমারের নেতৃত্বে গঠিত “গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স” বিশ্বের সেরা বিজ্ঞানী, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে নানা ধারণা নিয়ে কাজ করছে। আর এর লক্ষ্য— দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।ব্রিটিশ এই প্রভাবশালী পত্রিকাটিকে এক কর্মকর্তা জানান, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন।রিপোর্টে আরও বলা হয়, এই সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল ডাউনিং স্ট্রিট ও ট্রেজারিতে। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, দেশটিতে বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার (যা মূলত প্রযুক্তি খাতেই বেশি ব্যবহৃত হয়) জন্য নতুন আবেদনকারীদের ১ লাখ ডলার ফি দিতে হবে। সিদ্ধান্তটি কার্যকর হয়েছে রোববার থেকে।যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আসলে ব্রিটিশ সরকারের ভিসা নীতি পরিবর্তনের উদ্যোগকে আরও ত্বরান্বিত করেছে। কারণ আগামী নভেম্বরে আসন্ন বাজেট ঘোষণার আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পথে এ ধরনের প্রণোদনা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন আলোচনায় যুক্ত কর্মকর্তারা।বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড (১০৩০ মার্কিন ডলার)। স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্যও একই পরিমাণ ফি দিতে হয়। অবশ্য এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও ট্রেজারি ও ডাউনিং স্ট্রিট সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে রয়টার্স।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। Read more

দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য কঠোর চাপ দিয়েছেন। অন্যথায় তিনি দেশটির ইসলামি শাসনব্যবস্থা Read more

বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় শাকিব খানের ‘বরবাদ’
বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় শাকিব খানের ‘বরবাদ’

গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। মুক্তির ১৭ দিন পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ নেই শাকিবপ্রেমীদের। Read more

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ৫২ জন নিহত
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ৫২ জন নিহত

ডিআর কঙ্গোতে চলতি মাসে আইএসআইএল সমর্থিত বিদ্রোহীদের হাতে অন্তত ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।  দেশটিতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন Read more

সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  বজ্রাঘাতে ২ জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন