মাদারীপুরের শিবচর উপজেলায় রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় রেনু বেগমের মরদেহ উদ্ধার করে। নিহত রেনু বেগম চরকাচিকাটা গ্রামের মৃত ছাদেক হাওলাদারের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের কুমেরপাড় এলাকায় একাই বসবাস করতেন রেনু বেগম। সোমবার দুপুরে দীর্ঘ সময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা তার ঘরের সামনে গেলে দেখেন বাইরে তালা দেওয়া, তবে জানালার একটি অংশ খোলা। জানালা দিয়ে তাকিয়ে তারা খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেনু বেগমের মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। নিহতের মেয়ের জামাই আমির হোসেন জানান, ‘রাতে আমার স্ত্রী শাশুড়ির সঙ্গে কথা বলেছে। তবে হত্যাকাণ্ডটি কখন ঘটেছে, তা আমি বলতে পারি না। আমাকে ফোন করে জানানো হয়েছিল তিনি অসুস্থ। এখানে এসে দেখি তিনি মারা গেছেন। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ঘরের ভেতর থেকে রেনু বেগমের গলা কাটা মরদেহ উদ্ধার করি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

সরকার হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু Read more

ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

  দীর্ঘদিনের ব্যবহার অথবা বিভিন্ন কারণে টাকার কাগজের নোট ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দোকানি থেকে শুরু করে কেউ Read more

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

দেশে অনুমোদনহীন সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সোমবার Read more

ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি
ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি

কিছুদিন ধরে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী ঢাকা। Read more

বিশ্ব মানচিত্রে নাম নেই এমন দেশের ‘দূতাবাস’ ছিল ভারতে, গ্রেফতার হয়েছেন ‘দূত’
বিশ্ব মানচিত্রে নাম নেই এমন দেশের ‘দূতাবাস’ ছিল ভারতে, গ্রেফতার হয়েছেন ‘দূত’

ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া এবং লোডোনিয়ার মতো তথাকথিত 'দেশের' কনসাল বা রাষ্ট্রদূত বলে পরিচয় দিয়ে মানুষকে প্রতারণা করতেন বলেও এসটিএফ-এর তরফে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন