চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড় থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হল বান্দরবান জেলার চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসির ছেলে লকু-ম, অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅর ছেলে চাইসাও, সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু।এসময় একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড অ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাবাসীর দেওয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাহসী প্রচেষ্টায় পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন Read more

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামে বজ্রপাতে এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) ওই এলাকায় সন্ধ্যায় Read more

তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন
তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন

তাইওয়ানের উপকূলের কাছের জলসীমার দিকে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভচর যুদ্ধজাহাজ, বোমারু Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর চান্দগাঁও থানার সেই ওসিকে বদলি
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর চান্দগাঁও থানার সেই ওসিকে বদলি

চট্টগ্রামে ৪০ লাখ টাকার অবৈধ কাঠের চালান আটক ও তা ‘রফাদফা’র অভিযোগে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর বদলি করা হয়েছে Read more

সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। বুধবার Read more

বান্দরবানে বাঁধের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু
বান্দরবানে বাঁধের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যাংগারবিল এলাকায় বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই চাচাত বোনের মর্মান্তিক মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন