জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে দুবাই থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুবাইয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা।সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে নিউইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন ৬ জন রাজনৈতিক নেতা। তারা হলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক, যিনি যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধিদলে যোগ দেবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে খুব দ্রুতই ছাত্র রাজনীতি ফিরে আসে। এমনকি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা Read more

২ লাখ শিক্ষার্থীর ৪ লাখ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
২ লাখ শিক্ষার্থীর ৪ লাখ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ Read more

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার
চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার

 কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের বনভূমির জায়গায় উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে Read more

বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন
বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন