ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আবু তাহের মাঝি (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় ওই ট্রলারে থাকা আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।মৃত আবু তাহের মাঝি উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত নূরমোহাম্মদ মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ৪ জন মাঝি মাল্লাসহ নদীতে মাছ শিকার করতে যান আবু তাহের মাঝি। পরে, ভোর রাতে আবহাওয়া খারাপ হলে তার ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আবু তাহের মাঝি। এ সময় ওই ট্রলারে থাকা জুনাইদ, হৃদয়, মারুফ নামের তিন জেলে গুরুতর আহত হন। পরে অপর একটি ট্রলারের সহযোগিতায় তারা তীরে ফিরে আসলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ দেবনাথ জানান, ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্ত জেলের পরিবার আবেদন করলে তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ডাটাবেজ ম্যানেজমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯টায় মহাসড়কের চর বাউশিয়ায় ঢাকামুখী Read more

ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫
ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫

ইরানে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন এখন পর্যন্ত নেভাতে সক্ষম হননি দমকলকর্মীরা। এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। Read more

রিকশাচালক টুলিকে অর্থ ও রিক্সা পাঠালেন দিলেন প্রধানমন্ত্রী
রিকশাচালক টুলিকে অর্থ ও রিক্সা পাঠালেন দিলেন প্রধানমন্ত্রী

“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা Read more

অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান
অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাবি কর্তৃপক্ষ। পরে কলেজগুলোর Read more

সাজ্জাদ হত্যা: গামছা গ্যাংয়ের ভয়ংকর নেশা ‘চোখ উপড়ে ফেলা’!
সাজ্জাদ হত্যা: গামছা গ্যাংয়ের ভয়ংকর নেশা ‘চোখ উপড়ে ফেলা’!

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ (২২) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে গিয়ে ভয়াবহ এক অপরাধচক্রের সন্ধান পেয়েছে পুলিশ। 'গামছা গ্যাং' Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন