ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২২ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ বিউটি পার্লারে এই অভিযান চালানো হয়। রেখে যাওয়া একটি ব্যাগ থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী সাথী (৪২), এক-ই উপজেলার করিমশাহ গ্রামের আব্দুল সালাম এর মেয়ে তাসলিমা আক্তার ও করিমশাহ পূর্বপাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন যুবতী মেয়ে রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারে প্রবেশ করেন। পরে ব্যাগটি বউ সাজ বিউটি পার্লারে রেখে বের হয়ে যান ওই যুবতী।নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লার থেকে অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান
রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা যায়। এদের মধ্যে ১ জনের পরীক্ষার Read more

বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, Read more

কাবা দেখে যে দোয়া পড়তেন নবিজি (সা.)
কাবা দেখে যে দোয়া পড়তেন নবিজি (সা.)

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফ। এটি মুসলমানদের কিবলা, তাঁরা এদিকে মুখ ফিরে নামাজ পড়েন। হজ ও ওমরাহ পালনের Read more

গৌরনদীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
গৌরনদীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। মঙ্গলবার Read more

এবার রণক্ষেত্র ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী
এবার রণক্ষেত্র ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত Read more

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন
কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন

চিকিৎসার জন্য ভারতে অবস্থান করা কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার ওডিঙ্গার দপ্তরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন