প্রতিদিন আমরা এমন কিছু কাজ করি যা আমরা স্বাভাবিক মনে করি। তবে কিছু ছোট্ট অভ্যাস যে শরীরের ক্ষতি করতে পারে, সেটা আমরা বুঝতেই পারি না। এই অভ্যাসগুলো দীর্ঘদিনে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গকে নীরবে ক্ষতিগ্রস্ত করে, বলে মত চিকিৎসকদের। সম্প্রতি অর্থোপেডিক ডা. মানন ভোরা ইনস্টাগ্রামে এমন আটটি দৈনন্দিন অভ্যাসের কথা জানিয়েছেন, যেগুলো ফুসফুস থেকে মস্তিষ্ক, প্রায় সব অঙ্গের ওপরেই মারাত্মক প্রভাব ফেলে। এই অভ্যাসগুলো হলো:ফুসফুস: মুখ দিয়ে শ্বাস নেয়ার অভ্যাসডা. ভোরার মতে, নিয়মিত মুখ দিয়ে শ্বাস নিলে শ্বাসনালি শুকিয়ে যায় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। ধীরে ধীরে অক্সিজেন গ্রহণের ক্ষমতাও কমে যেতে পারে।হৃদ্‌যন্ত্র: দীর্ঘ সময় বসে থাকাঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় বসে থাকলে রক্ত সঞ্চালন ধীর হয় এবং হৃদযন্ত্রে বাড়তি চাপ পড়ে। তাই প্রতি ঘণ্টায় অন্তত কয়েক মিনিট হাঁটা বা শরীর নড়াচড়া করার পরামর্শ দিয়েছেন তিনি। চোখ: চোখ ঘষাচোখ চুলকোলে ঘষে ফেলা অনেকের অভ্যাস। কিন্তু এতে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তিও দুর্বল হতে পারে।পেট: খুব তাড়াহুড়া করে খাওয়াদ্রুত খাওয়া বা একসঙ্গে বেশি খেলে হজমে সমস্যা হয়। ধীরে ধীরে চিবিয়ে ছোট পরিমাণে খাওয়ার অভ্যাস করলে পেটের কাজ সহজ হয়।লিভার: মাঝ রাতে ভারী খাবারঅনেকেই মাঝ রাতে ভারী খাবার খায়। এই অভ্যাস খাবার লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে ও বিপাকক্রিয়া ধীর করে। শোয়ার অন্তত ২–৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করার পরামর্শ দেন ডা. মানন।কিডনি: পর্যাপ্ত পানি না খাওয়াকম পানি খেলে কিডনিতে চাপ পড়ে এবং পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। সারাদিনে নিয়মিত পানি খাওয়ার মাধ্যমে কিডনির কাজ সচল রাখা যায়।মস্তিষ্ক: একসঙ্গে অনেক কাজ করার চেষ্টাএকসঙ্গে অনেক কাজ করা যতই কার্যকর মনে হোক, এতে মনোযোগ ও স্মৃতিশক্তি দুটোই ক্ষতিগ্রস্ত হয়। এক সময় একটিমাত্র কাজে মনোযোগ দেওয়া মস্তিষ্কের জন্য ভালো।কান: দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শোনাদীর্ঘ সময় উচ্চস্বরে গান শোনার ফলে কানের স্থায়ী ক্ষতি হতে পারে। মাঝারি ভলিউমে গান শোনা ও মাঝে মাঝে বিরতি নেওয়া শ্রবণশক্তি রক্ষার জন্য জরুরি।ডা. মানন ভোরার মতে, এই ছোটখাটো অভ্যাসগুলোতে সচেতন হলেই সুস্থ থাকা সম্ভব। তাই ক্ষতিকর অভ্যাস এড়িয়ে সুস্থভাবে জীবনযাপনের বিষয়ে সচেতনতা জরুরি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৯ জুলাই: নামাজের সময়সূচি
১৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১৯ জুলাই ২০২৫ ইংরেজি, ৪ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। সোমবার (২৫ Read more

শরীয়তপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
শরীয়তপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘদিনের মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে শিকল দিয়ে বেঁধে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা-মা।শনিবার (১৮ অক্টোবর) দুপুরে Read more

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন,  নির্বাচন কমিশনের (ইসি) ২টি অধ্যাদেশ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সংশোধনীর Read more

ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

নড়বড়ে টিনের ঘরে নিয়মিত চলছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। গ্রীষ্মে গরমে হাঁসফাঁস করে Read more

এতিমখানায় ১ জন এতিম, কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা
এতিমখানায় ১ জন এতিম, কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা

বাঁশখালীর উত্তর জলদী শহীদ দেলোয়ার হোছাইন দারুল আরকাম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন