জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাটিতে পূর্বে ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে অবৈধ দোকান, স্টল ও বাসস্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছিল। তবে কিছুদিন যেতে না যেতেই পুনরায় এসব স্থানে দোকান বসতে শুরু করে, যা যানজট ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে।এ অবস্থায় ছাত্রদলের নেতাকর্মীরা দোকানদারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে দোকান সরিয়ে নিতে অনুরোধ জানান। তাদের অনুরোধে সাড়া দিয়ে বেশ কয়েকটি দোকান সরিয়ে নেওয়া হয়।এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বাহাদুর শাহ পার্ক একটি ঐতিহ্যবাহী স্থান। এখানকার সৌন্দর্য রক্ষা এবং শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।’তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ম্যাডাম খালেদা জিয়ার হাতে গড়া একটি বিদ্যাপীঠ। তাই এখানে ছাত্রদলের একটি নৈতিক ও সাংগঠনিক দায়বদ্ধতা রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদল সক্রিয় থাকবে।’এ সময় উপস্থিত ছিলেন মাসুদুল ইসলাম, কাওসার হোসেন, আবু রায়হান, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আবু তাহের, রবিন মিয়া শাওন, আব্দুল্লাহ আল মামুন, আহ্বায়ক সদস্য নাইমুর রহমান দুর্জয়, রেদোয়ান রুবায়েত, মাসফিকুল ইসলাম রাইন, মনিরুজ্জামান মনির, মিঠু আলী, টিংকু, সৌরভ, মালেক, শাহারুলসহ আরও অনেকে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার
শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার

শীতের ধাপটে কুয়াশার চাদরের আড়ালে ঘুমিয়ে আছে উত্তরের জেলা দিনাজপুর। বাতাসে হিমেল ছোঁয়া আর ঘন কুয়াশায় রাস্তা-ঘাট, হাটবাজার, সবকিছু যেন শীতের স্থবির Read more

চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক Read more

জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের জন্য জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক Read more

টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)

এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের মুখোমুখি হবে ভারত। একইদিন রয়েছে টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা।ক্রিকেটএশিয়া Read more

নিম্ন আদালতে তারেক-জুবাইদার নিরপেক্ষ বিচার হয়নি: হাইকোর্ট
নিম্ন আদালতে তারেক-জুবাইদার নিরপেক্ষ বিচার হয়নি: হাইকোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানান অসঙ্গতি উঠে Read more

খাগড়াছড়িতে মাধ্যমিকে পাশের হার ৫৯.১৪
খাগড়াছড়িতে মাধ্যমিকে পাশের হার ৫৯.১৪

সএসসি ও সমমানের পরীক্ষায় এবছর খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা থেকে পৃথকভাবে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরিতে মোট ৯ হাজার ৫৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন