ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলার ঘটনায় লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানায়, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না এবং ত্রুটি সারাতে সময় লাগবে।বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর ইতোমধ্যে যাত্রীদের ফোন নাম্বারে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের ব্যাপারটি অবহিত করেছে।ইউরোপের সব বড় বিমানবন্দর অবশ্য এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক আছে।ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ইন্টারনেট পরিষেবা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হবে।“এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। যদি শিগগিরই কলিন্স অ্যারোস্পেসের ত্রুটি না সারে, তাহলে প্রতিটি ফ্লাইটের ডিপার্চার সময় ৫৪ মিনিট পিছিয়ে যাবে”, ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে বলেছেন ওই কর্মকর্তা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

ইরান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে Read more

তারাগঞ্জে রাতে বাড়িতে ডাকাতি, লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার
তারাগঞ্জে রাতে বাড়িতে ডাকাতি, লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার।ঘটনাটি Read more

ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল
ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও জনসভা Read more

লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।ইরানের আধা-সরকারি Read more

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন