বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, সম্প্রতি আপনারা দেখেছেন যে বিলাতে অত্যন্ত বিশ্ববিখ্যাত নামি একটি পত্রিকা একটি রিপোর্ট করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ২৩৪ বিলিয়ন ডলার একটা টাকা দুই টাকা না। বিলাতের ওই সাংবাদিক কিন্তু এ পাচারের ব্যাপারে শুধু বাংলাদেশকে দোষী করেননি, বিলাতকেও দোষী করেছেন। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বিমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।তিনি বলেন, এই যে ২৩৪ বিলিয়ন ডলার আমরা পত্রিকায় পড়েছি, এখন আসলে ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশের মানুষ যারা গ্রামগঞ্জে আছে তাকে কীভাবে বুঝাবেন? যদি আমি বলি যে, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ২৩৪ বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে, সে কি বলবে? এ অঙ্কটা সে কি কিছু বুঝবে, কত টাকা? বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি। তারা যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত ১৫ বছরে, এই টাকা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেতো।শহুরে জনগণের বোঝার জন্য তিনি বলেন, যে ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে আওয়ামী লীগ, সেই টাকা বাংলাদেশের ৫ বছরের ৫টি বাজেটের সমতুল্য। এগুলো কার টাকা লোপাট করেছে? এ দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা, তাদের নিজের টাকা না।গণতন্ত্রই আমাদের সর্বশেষ মুখ্য নয় উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রটাই কিন্তু আমাদের সর্বশেষ মুখ্য নয়। আমাদের মুখ্য হচ্ছে অন্য কিছু, যেটা গণতন্ত্রের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। অর্থাৎ, গণতন্ত্র হচ্ছে আমাদের মেকানিজম। সেই মেকানিজমের মধ্যদিয়ে আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের যে জীবনধারণ পদ্ধতি সেটাকে সুন্দর করে তুলতে চাই, সেটাই হচ্ছে আমাদের মুখ্য। আমরা একটি সমাজব্যবস্থা তৈরি করতে চাই যেখানে এ দেশের কোটি কোটি মানুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তারা এখানে বসবাস করবে।আলোচনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী ব্যাংক-বিমা পেশাজীবী পরিষদের সভাপতি এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি

দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর Read more

ইরানের নতুন সামরিক কমান্ডার কারা?
ইরানের নতুন সামরিক কমান্ডার কারা?

ইরাক-ইরান যুদ্ধের পর গেলো শুক্রবার সকালে সবচেয়ে মারাত্মক বিদেশী আক্রমণের শিকার হয়েছে ইরান। ইসরায়েলের চালানো ওই হামলায় ইরানের শীর্ষ কয়েকজন Read more

ঝিনাইদহে জমি দেখিয়ে প্রতারণা: ১৫ লাখ খুইয়ে সর্বশান্ত গৃহবধূ
ঝিনাইদহে জমি দেখিয়ে প্রতারণা: ১৫ লাখ খুইয়ে সর্বশান্ত গৃহবধূ

পিতা, মা ও সন্তানের যৌথ প্রতারণার শিকার হয়েছে ফুলমতি নামে এক গৃহবধু। জমি বিক্রির নামে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া Read more

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী
আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদুল আজহার ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ Read more

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) ভেরিফায়েড Read more

যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল
যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন