বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে- এটা প্রধান উপদেষ্টা বলেছেন। নির্বাচন কমিশন এটা বলেছে এবং দেশের রাজনৈতিক দলগুলোও চায়। দেশের জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু কেউ কেউ নির্বাচনকে বানচাল করার জন্য বলছেন- আবার নাকি ওয়ান ইলেভেন আসবে, আবার নাকি দেশে স্বৈরাচারের আবির্ভাব হবে। যারা নির্বাচনের পথ প্রশস্ত করতে ওয়ান ইলেভেনের ভয় দেখান এবং ষড়যন্ত্র করছেন, তারা জোয়ার ভাটার এই দেশে জোয়ারের পানিতে ভেসে যাবে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সুশাসনের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বৈরাচারের বিতাড়িত করার জন্য একসঙ্গে রাজপথে ছিলাম। তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন রাজপথে না থেকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করুন। আলোচনার টেবিলই একমাত্র উত্তম জায়গা। টেবিলেই বসে সব সমস্যার সমাধান হবে।শিক্ষকদের উদ্দেশে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আগামীতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে।দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাকশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব মো. আজিজুল হক রাজা।অনুষ্ঠানে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত
ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সংবাদমাধ্যম নিউজ-১৮ এ তথ্য জানিয়েছে।আজ Read more

স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। দীর্ঘদিন পর ফিরে তিনি সময় কাটাচ্ছেন ভিন্নরকম Read more

প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব

সৌদি আরবের শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা Read more

ইউপিইউ কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশকে ড. ইউনূসের অভিনন্দন
ইউপিইউ কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশকে ড. ইউনূসের অভিনন্দন

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ Read more

পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা
পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা

পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, স্বজনদের আহাজারি
মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, স্বজনদের আহাজারি

কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে মো. ওয়াব আলী (৪৫) নামে এক ট্রলারচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন