পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে হাতি অন্যতম। এ প্রাণী রক্ষায় এবার মাঠে নেমেছে বনবিভাগ। হাতিকে বিরক্ত না করা ও হত্যা রোধে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্প পরিচালনা করা হয়।এসময় স্থানীয়দের সচেতন করতে মাইকিংসহ নানা প্রচার-প্রচারণা চালায় চট্টগ্রাম বনবিভাগ। স্থানীয়দের হাতির অবাধ বিচরণে বাঁধা না দেয়ার এবং হাতি হত্যায় ব্যবহৃত বৈদ্যুতিক ফাঁদ তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।ক্যাম্প চলাকালে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখীল এলাকা থেকে হাতি হত্যার জন্য তৈরি একাধিক বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার করা হয়। এসব ফাঁদের সরঞ্জাম জব্দ করে বনবিভাগ।এর আগে, গত ৮ সেপ্টেম্বর (সোমবার) বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহেদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই স্থানীয়দের সচেতন করতে বনবিভাগ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।ক্যাম্পে অংশ নেন বাঁশখালী (জলদি) রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, চট্টগ্রাম বনবিভাগের কর্মীরা এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) প্রায় দেড় শতাধিক সদস্য।বাঁশখালী (জলদি) রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘স্থানীয় জনসাধারণকে হাতি বিরক্ত না করতে ও বৈদ্যুতিক ফাঁদ তৈরি থেকে বিরত রাখতে আমরা এই সচেতনতামূলক ক্যাম্প পরিচালনা করছি। ক্যাম্প চলাকালে বৈরাগের ফকিরখীল এলাকা থেকে বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার করা হয় এবং সরঞ্জাম জব্দ করা হয়েছে।’ফাঁদ তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার কাছে কি সুনির্দিষ্ট প্রমাণ আছে কারা এসব করেছে? প্রমাণ ছাড়া ব্যবস্থা নেয়া সম্ভব না। প্রথমবার স্থানীয়দের সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে কেউ একই অপরাধে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘হাতি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। তবে বনবিভাগের সচেতনতামূলক মাইকিংয়ের বিষয়ে আমি অবগত নই। মানুষ ও হাতির দ্বন্দ্ব কমাতে সবাইকে সচেতন হতে হবে। যারা অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক ধান ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে Read more

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক
আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক

নেপালের নাগারকোটে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও Read more

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫৪ জনকে শাস্তি
বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫৪ জনকে শাস্তি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৫৪ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিগত জুলাই গণভ্যুত্থানে শান্তি মিছিলে যোগদান এবং বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক Read more

এবার বাতিল হলো বিমান বাংলাদেশের ২ ফ্লাইট
এবার বাতিল হলো বিমান বাংলাদেশের ২ ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর ফলে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, Read more

সালথা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সালথা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০) কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন