নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দাবি করেছেন, ‘জেন-জি’ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ তার সরকার দেয়নি। বরং এই ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা করছেন তিনি।সংবিধান দিবস উপলক্ষে এক বার্তায় কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট)-এর চেয়ারম্যান কে পি শর্মা অলি বলেন, ‘ সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়নি। তিনি আরও জানান, যে ধরনের স্বয়ংক্রিয় দিয়ে গুলি চালানো হয়েছে, সেরকম কোনো অস্ত্র নেপাল পুলিশের কাছে নেই। তার দাবি, এই ঘটনার তদন্ত হওয়া উচিত।’অলি অভিযোগ করেন, কিছু ষড়যন্ত্রকারী শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতায় রূপ দিয়েছে। তিনি বলেন, অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীরা আন্দোলনকে সহিংস করে তুলেছে, আর এভাবেই আমাদের যুবকদের হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার আনুষ্ঠানিক তদন্তের দাবি জানান।বিক্ষোভ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবন, সুপ্রিম কোর্ট এবং নেপালের জাতীয় মানচিত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পেছনের ষড়যন্ত্র নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না, সময় নিজেই এর উত্তর দেবে। এর আগে, ৯ সেপ্টেম্বর ‘জেন-জি’ আন্দোলনের সময় অলির বালকোটের সরকারি বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আন্দোলনের জেরে ৮ ও ৯ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।নেপালে চলমান অস্থিরতা ও সহিংসতা নিয়ে বিভিন্ন মহল থেকে তদন্তের দাবি উঠছে। ইতিমধ্যে সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেটি এই ঘটনাগুলোর তদন্ত ও শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়াআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী
অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৪)। ঘটনা তদন্তে শুক্রবার সন্ধ্যায় এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মোঃ Read more

বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: যশোরে ফয়জুল করীম
বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: যশোরে ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন Read more

জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১
জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১

ভারতের জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। কাদা-মাটি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

পাকিস্তানে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির
পাকিস্তানে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই ঘটনার জের ধরে দুই দেশের মধ্যে এবার সামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন