জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে বিজিবির এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টায় সীমান্ত পিলার ২৮৩/২৫-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চেঁচড়া এলাকায় টহলদল অবস্থান নেন বিজিবির সদস্যরা। তখন একজন চোরাকারবারী বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে টহলদল ঘটনাস্থল থেকে একটি বস্তা উদ্ধার করে। বস্তার মধ্যে তিনটি পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ভারতীয় মদ অফিসার্স চয়েস ১০০ প্যাকেট এবং ভারতীয় মদ ম্যাজিক মোমেন্টস ১ বোতল। এসব মদের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে।সীমান্তে মাদকদ্রব্য, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
নান্দাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে আদম ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত Read more

পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন
পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন

পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের Read more

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগুন
মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে।  শনিবার (১ নভেম্বর) সকালে ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় আগুন Read more

মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র
মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া Read more

বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া
বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি Read more

ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরালো ইসি
ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরালো ইসি

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলেছে ইসি। ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন